শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৪২ পিএম, ২০২২-০৬-১১
মহানবিকে (সা) নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে ভারত। কটূক্তিকারী বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালকে গ্রেফতারের দাবিতে শুক্রবার (৯ জুন) থেকে দেশটির নানা প্রান্তে বিক্ষোভ হয়েছে। রাঁচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। জানা গেছে, এই সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষের পরে হাসপাতালে নেওয়া দুই ব্যক্তি মারা গেছেন। আরও ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ারের খবরে বলা হয়েছে, শুক্রবার ডেইলি মার্কেটের কাছে রাঁচি মূল সড়কে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কয়েক হাজার মুসলিম। এসময় তাদের ওপর পুলিশ গুলি চালালে অন্তত দুজজন নিহত এবং ১০ জনের বেশি গুরুতর আহত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, হনুমান মন্দিরের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিছু লোক উল্টো পাথর ছুড়তে শুরু করে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে সিনিয়র পুলিশ সুপার সুরেন্দ্র কুমার ঝা গুরুতর আহত হয়েছেন। রাঁচি মূল সড়ক ও ডেইলি মার্কেট এলাকাসহ শহরের বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited