চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

‘সুনীল অর্থনীতির জন্য সমুদ্র রক্ষা জরুরি’

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৬ পিএম, ২০২২-০৬-০৮

‘সুনীল অর্থনীতির জন্য সমুদ্র রক্ষা জরুরি’

  
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমুদ্র জয় করেছি। এটা আমাদের বিশাল অর্জন। তাই সমুদ্র পরিষ্কার রাখা আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। সমুদ্র পরিচ্ছন্নতার সঙ্গে আমাদের সুনীল অর্থনীতির সুনিবীড় সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সুনীল অর্থনীতির জন্য সমুদ্রকে রক্ষা করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব (অব.) এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্স পরিচালনা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। 

বুধবার (৮ জুন) সকাল ১০টায় বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে কক্সবাজারে বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব-২০২২ উদ্বোধন অনুষ্ঠানে সাজ্জাদুল হাসান প্রধান অতিথি হিসে এসব কথা বলেন। 'বঙ্গবন্ধুর দূরদৃষ্টি, বঙ্গোপসাগরে সুনীল অর্থনীতির সৃষ্টি'- এই প্রতিপাদ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বঙ্গোপসাগর উৎসবের আয়োজন করা হয়েছে। 

সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে শুরু হওয়া এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ও বেসরকারি সংস্থা সেফ বাংলাদেশ। উৎসবে দিনভর বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সৈকত পরিচ্ছন্নতা অভিযান, নীল অর্থনীতি নিয়ে সেমিনার, সৈকত ভলিবল ও সার্ফিং। 

সকালে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান হয়। পরে করা হয় সৈকত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম। এতে সেফসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও পর্যটকরা অংশ নেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের অবসরপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম বলেন, সমুদ্র সৈকতের যত্রতত্র ফেলা ময়লার বিরাট একটা অংশ সাগরে মিশে গিয়ে মাছ ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়। একসময় এরা খাদ্য না পেয়ে অন্য জায়গায় চলে যায়। ফলে সামুদ্রিক সম্পদে প্রভাব পড়ে। সমুদ্রকে সুন্দর ও সু্স্থ রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। আমরা যথাসম্ভব সমুদ্রকে পরিচ্ছন্ন রাখবো। এটি আমাদের সম্পদ, এটি রক্ষা করার দায়িত্ব ও কর্তব্যও আমাদের।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিচার্স ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনীতে আরো বক্তব্য রাখেন, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সচিব ড. মো. কাউসার আহম্মদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলী কদর, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডর আবু জাফর মো. জালাল উদ্দিন এবং কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

রিটেলেড নিউজ

মহেশখালীর আদিনাথ জেটিতে মিশুক গাড়ির ধাক্কায় শিশু পর্যটকের মৃত্যু, আহত ১

মহেশখালীর আদিনাথ জেটিতে মিশুক গাড়ির ধাক্কায় শিশু পর্যটকের মৃত্যু, আহত ১

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত


লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত


সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত


কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত


কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত


চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর