শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৫০ পিএম, ২০২২-০৬-০৭
ঘনিষ্ঠ বন্ধুর গুলিতে প্রাণ হারিয়েছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী অরলান্দো জর্জ মেরা। নিজ কার্যালয়ে হামলায় প্রাণ হারান তিনি। স্থানীয় সময় সোমবার (৬ জুন) এ ঘটনা ঘটে। জানা গেছে, ৫৫ বছর বয়সী আরলান্দোকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়া হয়। এসময় অফিসে বসে বৈঠক করছিলেন তিনি।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। হামলাকারীর নাম মিগুয়েল ক্রুজ। এই ব্যক্তি মন্ত্রীর ছোটবেলার বন্ধু বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি এখন পুলিশের হেফাজতে আছেন। তবে কেন এ হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট হওয়া যায়নি।
এক বিবৃতিতে জর্জ মেরার পরিবারও জানিয়েছে, শৈশবের বন্ধুর গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। ২০২০ সালের জুলাই মাসে ক্ষমতায় আসার পর থেকে বর্তমান প্রেসিডেন্ট লুইস আবিনাদারের প্রশাসনের দায়িত্ব পালন করেন জর্জ মেরা ।
জর্জ মেরার নিহত হওয়ার ঘটনায় এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আবিনাদার। তার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। প্রেসিডেন্ট আরও বলেন, একজন ভালো বন্ধু হারিয়েছেন তিনি।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited