শিরোনাম
চকরিয়া প্রতিনিধি: | ০২:৪৫ পিএম, ২০২২-০৫-২৪
কক্সবাজারের চকরিয়ায় বনের জমি দখল-বেদখল নিয়ে ডাকাত দলের দু'পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আমির হোসেন (৪০) নামের এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) দিনগত রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির ডুলাহাজারার পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, বনবিভাগের জমি দখল নিয়ে সোমবার রাতে দুইগ্রুপ মুখোমুখি হয়। এতে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলে একজন নিহত হন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, শুনেছি বনের জমির দখল-বেদখল নিয়ে ডুমখালী বাজারে আসে ডাকাত আবদুর রহমানের গ্রুপ। সেখানে আগে থেকে উপস্থিত ছিল আরেক ডাকাত আমির হোসেনের গ্রুপ। দুদল মুখোমুখি হলে সংঘর্ষ হয়। এ সময় রহমান গ্রুপের লোকজন আমির হোসেনকে কুপিয়ে হত্যা করে।
ওসি আরও বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে চকরিয়া থানায় আনা হয়। এলাকার পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধী ধরতে অভিযান চলমান।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited