শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:২৮ এএম, ২০২২-০৫-২৪
ইরানে একটি ১০ তলা বিশিষ্ট ভবন ধসে অন্তত ৬ জন নিহত ও ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৩ মে) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে এ দুর্ঘটনা ঘটে। রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শহরের কেন্দ্রস্থলে ব্যস্ততম রাস্তার পাশে অবস্থিত বাণিজ্যিক ভবনটির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।দেশটির কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, ৮০ জনের মতো ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকতে পারেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে তেহরানের ফায়ার সার্ভিস কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ৮০ জনের একটি টিম। চলমান উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য বিভিন্ন প্রদেশ থেকে হেলিকপ্টার, যানবাহন ও উদ্ধার কর্মীদের নিযুক্ত করা হয়েছে। তবে অতিরিক্ত তাপমাত্রার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। সোমবারও সেখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে কি কারণে ভবনটি ধসে পড়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। কর্তৃপক্ষ বলছে, ভবনটি নির্মাণাধীন এবং কয়েকমাস আগে এটি ঝুঁকিপূর্ণ বলে সতর্কতা জারি করা হয়েছিল। খুজেস্তানের গভর্নর সাদেগ খালিলিয়ান এক বিবৃতিতে বলেছেন ভবন ধসের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে, ভবন ধসের ঘটনার সময় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাষ্ট্রীয় সফরে ওমানে রয়েছেন। তার অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার স্থানীয় কর্মকর্তাদের উদ্ধার অভিযান চালানো ও ভুক্তভোগীদের সহায়তার নির্দেশ দিয়েছেন।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited