শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৫:৩৮ পিএম, ২০২২-০৫-২৩
কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারিকে আটক করেছে র্যাব। রোববার (২২ মে) বিকেলে উখিয়া-টেকনাফ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উখিয়ার বালুখালীর মৃত সৈয়দ কাশেমের ছেলে মো. ইসমাইল জয়নাল (২২), উপজেলার খারাইংঘোনার মো. ইসমাঈলের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও ঘোনারপাড়ার নুর মোহাম্মদের ছেলে জোবায়েদ উদ্দিন (২১)।
র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফ সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় একটি টমটম তল্লাশি করে ইসমাইল, জসিম ও জোবায়েদকে আটক করে। এসময় জয়নালের কাছ থেকে উদ্ধার প্লাস্টিকের বস্তার ভেতরে ইট সদৃশ স্কচটেপ ও কাগজ মোড়ানো পোটলা থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited