চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

১৫ দেশে ছড়ালো মাঙ্কিপক্স 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:৩৩ পিএম, ২০২২-০৫-২৩

১৫ দেশে ছড়ালো মাঙ্কিপক্স 

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন, আফ্রিকার বাইরে বিশ্বের ১৫টি দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোববার (২৩ মে) অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে নতুন করে আরও কয়েকজন এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এদিকে, গত শুক্রবার (২০ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে বেলজিয়াম মাঙ্কিপক্স ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের জন্য তিন সপ্তাহের কোয়ারেন্টাইন ঘোষণা করেছে।

এরই মধ্যে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইসরায়েলে ৮০ জনেরও বেশি লোকের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ভাইরাসে জনসাধারণের ব্যাপকভাবে সংক্রমিত হওয়ার ঝুঁকি কম। যুক্তরাজ্যে প্রথমবারের মতো মাঙ্কিপক্স শনাক্ত হওয়ার পর ভাইরাসটি ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যের পর স্পেন, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনের পাবলিক হেলথ এজেন্সিগুলোও সেসব দেশে মাঙ্কিপক্স রোগী শনাক্তের ঘোষণা দেয়।

এর আগে, ডব্লিউএইচও সতর্ক করে বলেছিল, কয়েকটি দেশে সন্দেহভাজন মাঙ্কিপক্স রোগীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং এটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। তবে সে সময় দেশগুলোর নাম উল্লেখ করেনি সংস্থাটি। মাঙ্কিপক্স ভাইরাস মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। মানুষের মধ্যে খুব সহজে ভাইরাসটি ছড়িয়ে পড়ে না। আবার, কেউ সংক্রমিত হলেও সাধারণত হালকা অসুস্থতা বোধ করেন তারা।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে, এ ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ মানুষই কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। 
মাঙ্কিপক্সের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই। তবে বেশ কয়েকটি দেশ বলছে, এ ভাইরাস ঠেকাতে তারা গুটিবসন্তের ভ্যাকসিন মজুদ করছে, যা সংক্রমণ প্রতিরোধে প্রায় ৮৫ শতাংশ কার্যকর। কারণ ভাইরাস দুটির মধ্যে বেশ কিছু মিল রয়েছে।

বিশ্বে মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। তারা এটিকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বলছেন, হঠাৎ করে এর আবির্ভাবের কারণ তাদের কাছে এখনও স্পষ্ট নয়। তাদের মতে, ভাইরাসটি হয়তো কোনোভাবে পরিবর্তিত হয়ে নতুন রূপ নিয়েছে, যদিও বর্তমানে এর পক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। আবার কেউ কেউ বলছেন, উপযুক্ত পরিবেশ পেয়ে ভাইরাসটি বিকশিত হয়ে থাকতে পারে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর