শিরোনাম
ঢাকা অফিস :: | ০২:১১ পিএম, ২০২২-০৫-২১
গত (১৮ মে) বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। চলতি বছরের হজযাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা (আরটিপিসিআর টেস্ট) করা হবে।
এর আগে হজযাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি বছরের হজযাত্রীদের বিনামূল্যে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, হজযাত্রীদের আরটিপিসিআর টেস্ট দেশে বিদ্যমান ব্যবস্থাতেই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকেও পাঠানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। এবার হজে যাওয়ার ৭২ ঘন্টা আগে কোভিড টেস্ট করতে হবে। হজযাত্রীদের কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিতে হবে।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited