শিরোনাম
ঢাকা অফিস :: | ১২:২০ পিএম, ২০২২-০৫-১৮
অর্থনীতি নিয়ে অস্থির হওয়া যাবে না উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অর্থনৈতিক সংকট ঘটতেই পারে, কিন্তু তা মোকাবিলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর প্রাক বাজেট গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১৭ মে) ঢাকার নীলক্ষেতে ন্যাশনাল ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) উদ্যোগে হয় এই বৈঠক।
এতে অংশ নেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. মুসলিম চৌধুরী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জাহিদ বখত, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান প্রমুখ। পরিকল্পনামন্ত্রী বলেন, জাতি হিসেবে আমরা খুব একটা কর্মঠ নই। আমরা চাপে পড়লে কাজ করি কিন্তু তা নাহলে করতে চাই না। অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটিকে নিয়ে প্যানিকড হওয়া যাবে না। আমি হাওর এলাকার সন্তান। আমি ছোটবেলায় দেখেছি হাওরের ঢেউ কত কঠিন হতে পারে। ঢেউ দেখে মাথা নষ্ট হয়ে যেত, কিন্তু হাল ছাড়িনি। আমাদের প্রান্তিক জনগণের প্রতি নজর আছে। বাজার অর্থনীতির শক্তির কারণে নিয়ন্ত্রণ করতে পারছি না। বাজার অর্থনীতির বাস্তবতা মেনে নিয়েই এর নিষ্ঠুরতা যত কমানো যায় তা নিয়ে কাজ করছি।
তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা খুব প্রয়োজন। আমরা কয়েকদিন আগেও মাহাথির মোহাম্মদের নাম শুনলে পাগল হয়ে যেতাম। তাকে আমাদের কাছে রোল মডেল হিসেবে ধরা হয়। কারণ তিনি ২২ বছর মালয়েশিয়াকে সাপোর্ট দিয়ে, সেবা করে উন্নয়ন করেছেন। শেখ হাসিনা তিনবারের মতো প্রধানমন্ত্রী হয়ে গেছেন যেন আর সহ্য হচ্ছে না অনেকের। মাহাথিরের ক্ষেত্রে ২২ বছর সহ্য হয়, কিন্তু শেখ হাসিনার বেলায় ১২ বছরেই উসখুস শুরু হয়ে গেছে।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আগামী অর্থবছরের বাজেটের করনীয় ও বর্জনীয় দিক তুলে ধরেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. মুসলিম চৌধুরী বলেন, বাজেট কোনো আয় ব্যয়ের শিট নয়। বর্তমানে বাজেট প্রণয়নে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছতা এসেছে। জাতীয় বাজেট মোট অর্থনীতির চার ভাগের একটি অংশ মাত্র। এক্ষেত্রে লক্ষণীয় যে, টাকা আনলিমিটেড নয়। সরকারের টাকার লিমিটেশন আছে। আমাদের জিডিপির গড়ে ৩০ শতাংশ বিনিয়োগ করা হয়। এরমধ্যে ২৪ শতাংশ প্রাইভেট সেক্টর থেকে আসে, আর বাকি ৬ শতাংশ সরকারি বিনিয়োগ।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited