শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৩ এএম, ২০২১-০৬-০৭
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে একটি বসতবাড়ি আগুনে পুড়ে ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৫জুন) দিবাগত-রাত ৩ ঘটিকার সময় রামু উপজেলার মিঠা ছড়ি ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি ৩ নং ওয়ার্ডের পূর্ব উমখালী গণি সওদাগর পাড়ার মরহুম মোখলেছুর রহমানের ছেলে ফরিদুল আলমের বসত গৃহে আগুন লাগলে বসতগৃহে থাকা মালামালের একটিও বের করতে পারেননি। ফলে সম্পূর্ণ বসতগৃহটি পুড়ে যায়। জমির দলিল, ছেলে মেয়েদের সার্টিফিকেট,ধান-চাউল,মরিচসহ আনুমানিক ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফরিদুল আলম।
আগুনের সূত্রপাত কি করে হয়েছে কেউ বলতে পারেনি তবে ধারণা করা হচ্ছে বজ্রপাতের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আগুনে বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে রামু ফায়ার সার্ভিস স্টেশনের এসও সুমেন বড়ুয়ার মাধ্যমে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান, তদন্ত সাপেক্ষে জানাতে হবে বলে জানিয়েছেন।
এদিকে সরজমিন উপস্থিত হয়ে দেখা যায়, ফরিদুল আলম বর্তমানে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের কাছে অসহায় ফরিদুল আলমকে মানবিক সহায়তা প্রদান করার দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited