শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:০৩ পিএম, ২০২২-০৫-১৪
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন, দেশটির সেনা কর্মকর্তারা তার সঙ্গে এখনো যোগাযোগের চেষ্টা করছেন। তবে সেসব কর্মকর্তার ফোন নম্বর ব্লক করে রেখেছেন তিনি। ইমরান খান বলেছেন, পরবর্তী নির্বাচনের দিন ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি কারও সঙ্গে কথা বলবেন না। শুক্রবার (১৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এ নেতা।
এসময় ইমরান খান ‘ষড়যন্ত্রের’ সমর্থকদের উদ্দেশে প্রশ্ন করেন, তারা কি পাকিস্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত নন? তিনি বলেন, এই লোকগুলোকে ক্ষমতায় রাখার চেয়ে দেশের ওপর পারমাণবিক বোমা ফেলাই ভালো। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দাবি করেন, ক্ষমতায় থাকার শেষদিন পর্যন্ত তার সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক ভালো ছিল। শুধু দুটি বিষয় ছিল যেগুলোতে তাদের মতের মিল হয়নি।
পিটিআই প্রধান বলেন, একটি ‘শক্তিশালী মহল’ উসমান বুজদারকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ করতে চেয়েছিল। কিন্তু সিন্ধুতে আরও দুর্নীতি ও শাসন সংক্রান্ত সমস্যা রয়েছে। দ্বিতীয় মতপার্থক্যটি ছিল লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ ইস্যুতে। ইমরান খান চেয়েছিলেন আফগানিস্তান পরিস্থিতি এবং তৎকালীন বিরোধীদের ‘পটভূমির’ কারণে আগামী শীতকাল পর্যন্ত ওই সেনা কর্মকর্তা পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা প্রধান (আইএসআই) হিসেবে দায়িত্ব পালন করুক। কিন্তু তাতে সমর্থন দেননি পাকিস্তানের সেনাপ্রধান।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited