শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৫৯ পিএম, ২০২২-০৫-০৭
যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্তরক্ষী বাহিনীর (সিবিপি) কর্মকর্তারা নকল রোলেক্স ঘড়ির দুইটি চালান জব্দ করেছে। এপ্রিলের ২৭ ও ২৯ তারিখ এ ঘটনা ঘটে। ভুয়া বিলাসবহুল এ ঘড়ি আসল হলে বাজারমূল্য হতে পারতো এক কোটি ডলারের বেশি। শনিবার (৭ মে) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিবিপি জানায়, উভয় চালানই হংকং থেকে নিউইয়র্কের ব্রুকলিন যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল ঘড়িগুলো জব্দ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ২৭ তারিখের চালানে ৩০০ ও ২৯ তারিখের চালানে ১৬০টি রোলেক্স ঘড়ি ছিল। সিবিপির শিকাগো ডিরেক্টর অব ফিল্ড অপারেশন জানান, অনলাইন অথবা তৃতীয় ব্যক্তির মাধ্যমে কেনাকাটা বেড়েছে। তাই এ ব্যাপারে নজরদারি আরও বাড়ানো হবে। তাছাড়া এ ধরনের ঘটনা বাজারে প্রভাব ফেলতে পারে বলেও জানান তিনি।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited