শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:০৯ পিএম, ২০২২-০৪-২৬
চলতি ঢাকা প্রিমিয়ার প্রথম দুই ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাটিংয়ে দুই ইনিংসে করেছিলেন মাত্র ২১ ও ৮ রান। অবশেষে তৃতীয় ম্যাচে এসে জ্বলে উঠলো সাকিবের ব্যাট, তাণ্ডব চালালেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের ওপর। বিকেএসপির ৩ নম্বর মাঠে জিততেই হবে এমন সমীকরণের ম্যাচে মাত্র ২১ বলে ফিফটি হাঁকিয়েছেন সাকিব। তার ব্যাটিং তাণ্ডবে বড় সংগ্রহের পথে এগোচ্ছে লেজেন্ডস অব রূপগঞ্জ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৫৬ রান।
ইনিংসের ৩৯তম ওভারে উইকেটে এসে ফিফটি করতে মোটে ছয় ওভার লেগেছে সাকিবের। মিড উইকেট, ডিপ মিড উইকেট, কভার, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন সাকিব। মাত্র ২১ বলে করা লিস্ট 'এ' ক্যারিয়ারের ৫৯তম ফিফটিতে পাঁচ চারের সঙ্গে তিনটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি। তবে ফিফটির পর বেশি দূর যেতে পারেননি তিনি। আলআমিন জুনিয়রের বলে কাট করতে গিয়ে ধরা পড়ে যান গালি অঞ্চলে। সবমিলিয়ে ২৬ বলে ছয় চার ও তিন ছয়ের মারে ৫৯ রানের ইনিংস এসেছে সাকিবের ব্যাট থেকে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited