শিরোনাম
আমাদের ডেস্ক : | ১০:১৭ পিএম, ২০২১-০৬-০৪
সংবাদ বিজ্ঞপ্তি
৩১ বর্ষে পর্দাপন করেছে জেলার সর্বপ্রথম পত্রিকা দৈনিক কক্সবাজার।
বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকাটির পরিচালনা সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিক সংসদ কক্সবাজারের নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এমএ আজিজ রাসেল, ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছৈয়দ আলমের নেতৃত্বে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সংসদ কক্সবাজারের সহ—সভাপতি বলরাম দাশ অনুপম, সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সদস্য ইয়াসির আরাফাত, সাইদুল ইসলাম প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম বলেন, দৈনিক কক্সবাজার জেলাবাসির আশা—আকাঙ্খার প্রতীক হয়ে সংবাদ পরিবেশন করে যাচ্ছে।
ভবিষ্যতেও যাতে এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited