শিরোনাম
ঢাকা অফিস :: | ০৪:২০ পিএম, ২০২২-০৪-২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। সোমবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হন। এর আগে তিনদিনের সফরে ঢাকা পৌঁছান রাজকুমারী।সকাল ৯টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণ করে। এসময় রাজকুমারীকে ফুলেল অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
পরে বিমানবন্দর থেকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আসেন। এরপর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য গণভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন।পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক বিষয়ে বাংলাদেশ ও ডেনমার্ক রাজ্যের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এসময় উপস্থিত ছিলেন রাজকুমারী ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অন্যান্য কর্মকর্তারা।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার সফর করবেন।তিনদিনের সফর শেষে বুধবার (২৭ এপ্রিল) রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রাজকুমারী ম্যারি এলিজাবেথের।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited