শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩৪ এএম, ২০২১-০৬-০২
সালাহ উদ্দিন সালামঃ
শহরের পাহাড়তলীতে সরকারি খাস জমিতে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করার দ্বায়ে এক রোহিঙ্গাকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
৩১ মে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি নু এমং মারমা মং এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ রায় দেন। এ সময় সহকারী কমিশনার ভুমি এলাকার আরো অন্যান্য খাস জমিতে নির্মানাধীন বাড়ির কাজ বন্ধ এবং পাহাড়কাটা বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানান। একই সাথে এই রোহিঙ্গার বাড়ি নির্মাণ ক্রয় সহ তার সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান।
শহরের পাহাড়তলী ইসলামপুর শাহনুর পাড়ায় দীর্ঘ দিন ধরে সরকারি খাস জমিতে পাহাড়কেটে বাড়ি নির্মাণ করছিল সিরাজুল্লাহ নামের এক রোহিঙ্গা। বিষয়টি স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হলে নজরে আসে সদর এসিলেন্ডের পরে তিনি ৩১ মে বিকাল সাড়ে ৩ টায় সরজমিনে ইসলামপুর শাহনুর নগর এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পায়।
এ সময় রোহিঙ্গা সিরাজকে জিঙ্গেস করলে সে স্বীকার করে তার প্রকৃত বাড়ি মায়ানমার মংডুতে। সে ১০/১৫ বছরআগে বাংলাদেশে এসেছে। তবে এই বাড়ি তার নয় বলে দাবী করে নিজেকে পাহারাদার বলে এবং বাড়িটি আরেক রোহিঙ্গা নুর মোহাম্মদ প্রকাশ লম্বা নুর মোহাম্মদ তৈরি করছে বলে জানান। পরে সদর সহকারী কমিশনার ভুমি নু এমং মারমা মং পাহাড় কেটে সরকারি খাস জমিতে বাড়ি নির্মাণ এবং রোহিঙ্গা হয়েও ক্যাম্পে না থেকে স্থানীয়দের সাথে থাকার অপরাধে রোহিঙ্গা সিরাজুল্লাহকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় এলাকার খাস জমিতে সর ধরনের বাড়ি নির্মাণ বন্ধ এবং পাহাড় কাটা বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited