শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৫৩ পিএম, ২০২২-০৪-২১
মালিতে দায়িত্ব পালনরত রাশিয়ার এক সামরিক উপদেষ্টা সংঘাতপূর্ণ এ সাহেল রাষ্ট্রের মধ্যাঞ্চলে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে মঙ্গলবার নিহত হয়েছেন। তিনি মালির সৈন্যদের প্রশিক্ষণ দেয়ার কাজে নিয়োজিত ছিলেন। সেনাবাহিনী ও কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার রাতে এএফপি’র হাতে আসা এক সামরিক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার উপদেষ্টার’ সাথে থাকা মালির এক সামরিক উইনিট দেশটির হোমবারি শহরের কাছে বোমা বিস্ফোরণের শিকার হয়।
মালির ওই সামরিক বিবৃতিতে বলা হয়, এতে মারাত্মকভাবে আহত রাশিয়ার এক সামরিক উপদেষ্টাকে হেলিকপ্টারে করে মধ্যাঞ্চলীয় সেভারি শহরে নেয়া হয়। পরে সেখানে তিনি মারা যান। মালির সরকারিভাবে দেয়া বর্ণনা অনুযায়ী রাশিয়ার সামরিক উপদেষ্টা হিসেবে মালিতে দায়িত্ব পালনরত প্রশিক্ষকদের ক্ষেত্রে এটি প্রথম মৃত্যুর ঘটনা বলে নিশ্চিত করা হয়েছে।যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অন্যরা বলছে, রাশিয়ার বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ওয়াগনারের সামরিক প্রশিক্ষকরা মালিতে কাজ করছে। মালির সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার তাদের এমন দাবি প্রত্যাখান করে।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited