শিরোনাম
ঢাকা অফিস :: | ০৩:২৬ পিএম, ২০২২-০৪-২০
এবার ঈদুল ফিতরের সময় ৫ মে ছুটি হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি পাবেন। তাই সরকার ৫ মে (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করে এ সুবিধা দেবে কি না- সে বিষয়টি আলোচনা হচ্ছিল। কিন্তু ৫ মে ছুটি দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোনো কর্মকর্তা-কর্মচারী মে দিবস, ঈদ ও সাপ্তাহিক মিলে টানা ৯ দিনের ছুটি ভোগ করতে হলে ৫ মে তাকে নিজে থেকে ছুটি নিতে হবে। কেউ ওইদিন (৫ মে) ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকলে ওই সময়ের আগে-পরের ছুটি তার নিজের ছুটি থেকে কাটা যাবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ৫ মে ছুটি থাকছে না জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম জাগো নিউজকে বলেন, ৫ মে ছুটি নিলে টানা অনেক দিনের ছুটি হচ্ছে, ওভাবেই পড়েছে আর কি। কর্মচারীদের অপশনাল ছুটির একটা বিষয় আছে। যারা বৃহস্পতিবার ছুটি নেবেন, তারা ধারাবাহিকভাবে ছুটিটা ভোগ করতে পারবেন। যিনি ছুটি নেবেন না, তাকে তো ওইদিন অফিস করতে হবে।
তিনি বলেন, কেউ যদি ওইদিন ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকেন তবে আগে-পেছনের সবগুলো দিন তার ছুটি থেকে কাটা যাবে। এবার ঈদুল ফিতরের এ ছুটি নিয়ে বিশেষ কোনো নির্দেশনা থাকছে না। নিয়ম অনুসারে যেটা হয় সেটাই হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ২ মে, রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।
এর আগে ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) মে দিবসের ছুটি। রমজান মাস ৩০ দিন ধরে সরকারি ছুটির তালিকায় ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি নির্ধারিত আছে। ৫ মে (বৃহস্পতিবার) একদিন অফিস খোলার পরেই আবার দুদিনের সাপ্তাহিক ছুটি। তাই কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী ৫ মে ছুটি নিলে ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পেয়ে যাবেন।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited