চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানের হামলা, নিহত ৪৭ 

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:৫৮ এএম, ২০২২-০৪-১৮

আফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানের হামলা, নিহত ৪৭ 

আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে খোস্ত প্রদেশে নিহত হয়েছেন ৪১ জন এবং কুনার প্রদেশে ছয়জন। দুটি প্রদেশে নিহতদের অধিকাংশ নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। শনিবার (১৬ এপ্রিল) সীমান্তবর্তী এ দুটি প্রদেশে পাকিস্তান সামরিক বাহিনীর বিমান থেকে রকেট ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

আফগানিস্তানের শীর্ষ টেলিভিশন নেটওয়ার্ক টলো নিউজের বরাত এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ‘খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক বিভাগের পরিচালক শাবির আহমদ ওসমানি রোববার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান থেকে দফায় দফায় বোমা নিক্ষেপ করা হচ্ছে। ৪১ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। আরও দুটি অফিসিয়াল সূত্র খোস্ত ও কুনার প্রদেশে এ হতাহতের খবর নিশ্চিত করেছে।’

এদিকে, আফগানিস্তানের শীর্ষ টেলিভিশন নেটওয়ার্ক টলো নিউজ খোস্তা ও কুনার প্রদেশে পাকিস্তানের হামলায় হতাহতদের ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন শিশুর মরদেহ পড়ে আছে।এদিকে, পাকিস্তানি বাহিনীর চালানো রকেট হামলায় আফগানিস্তানে হতাহতের ঘটনায় ইসলামাবাদকে সতর্ক করেছে তালেবান সরকার। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘পাকিস্তানের দিক থেকে আফগানিস্তানের ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান। এটা নিষ্ঠুরতা। এটা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার পথ করে দিচ্ছে।’

তিনি বলেন, ‘হামলার পুনরাবৃত্তি ঠেকাতে সব বিকল্প কাজে লাগাবো আফগান সরকার। পাকিস্‌তানের মনে রাখা উচিত, যুদ্ধ শুরু হলে কোনো পক্ষেরই লাভ হবে না। সেটা এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে।’ অন্যদিকে আফগানিস্তান সীমান্ত থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এ ধরনের হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর