শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৩:৪৫ পিএম, ২০২২-০৪-১০
কক্সবাজার থেকে কুরিয়ারে আসা ইয়াবা নিয়ে চট্টগ্রামে পাচারের সময় মো. এরশাদ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করে নগর গোয়েন্দা পুলিশ।
সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার এস এম মেহেদী হাসান জানান, কুরিয়ারে ইয়াবা এনে চট্টগ্রামে পাচারের সময় কাজির দেউরি এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে এক হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, রোববার (১০ এপ্রিল) সকালে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতার হওয়া এরশাদ জেলার সন্দ্বীপ থানার মুসাপুর গ্রামের মো. ফোকানের ছেলে। বর্তমানে হালিশহরের বড় পুকুরপাড় আক্তার কলোনির ভাড়া বাসায় বাস করেন।
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited