শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৫৩ এএম, ২০২২-০৪-০৬
এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। রুশ সৈন্যরা বুচা শহরে যুদ্ধাপরাধ করেছে বলে ইউক্রেনের অভিযোগের ভিত্তিতে বুধবার রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় পশ্চিমা দেশগুলো। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, রাশিয়ায় নতুন করে বিনিয়োগ নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি ক্রেমলিনের কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে যে, পুতিনের দুই মেয়ে এবং রাশিয়ার বৃহত্তম এসবার ব্যাংকের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বুধবার নিষেধাজ্ঞার পঞ্চম প্যাকেজের পরিকল্পনা বিবেচনা করবেন বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধ করা এবং বেশিরভাগ রুশ মালিকানাধীন বা রাশিয়ার নিয়ন্ত্রিত জাহাজ ইইউ বন্দর ব্যবহার করা থেকে বিরত রাখা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। সে সময় যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর অভূতপূর্ব নিষেধাজ্ঞা আরোপ করায় এর প্রতিক্রিয়ায় মস্কোর ‘স্টপ লিস্ট’-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান, সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের নাম অন্তর্ভুক্ত করা হয়।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited