শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৪৩ পিএম, ২০২১-০৫-২৪
গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে একটি খালের সংযোগ সেতুতে মালবাহী ট্রাকসহ ব্রিজ ধসে পড়েছে। সোমবার (২৪ মে) সকাল ৭টায় মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুর-জনতা বাজার প্রধান সড়কে ছোট মহেশখালীর উত্তর ও দক্ষিণকূলের ৪ ও ৫নং ওয়ার্ডের সীমান্ত সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটিতে নির্মাণ সামগ্রী বোঝাই ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়-ব্রিজটির নিচে ও আশেপাশের এলাকা থেকে কিছু বালু ব্যবসায়ী বালু উত্তেলন করার কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এছাড়া নানা প্রাকৃতিক কারণে ও প্রতিবছর বর্ষা মৌসুমে ব্রিজের অনেকাংশ ধসে পড়ে। পরে টেকসই মেরামত না হওয়ায় ও ধারণ ক্ষমতার অধিক যান চলাচলের কারণে সোমবার সকালে মালবাহী ট্রাকসহ ব্রিজটি খালে ধসে পড়ে।
ব্রিজটি ভেঙে যাওয়ায় গোরকঘাটা থেকে শাপলাপুর হয়ে জনতা বাজার,বদরখালী সড়কটি যোগাযোগ সম্পূর্ণ বিছিন্ন হয়ে পড়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকটি খালি করে ব্রিজ থেকে সরানো হচ্ছে।
শাপলাপুর ও ছোট মহেশখালীর প্রায় ৪০হাজারের অধিক মানুষের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সদরে নানা কাজে যাওয়ার প্রধান সড়ক হওয়ায় দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয়রা।
ছোট মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম জানান, এই ব্রিজের আশেপাশে ছড়া থেকে স্থানীয় কিছু চিহ্নিত বালু ব্যবসায়ী বালু উত্তেলন করার কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। প্রশাসন থেকে কোন ধরণের পদক্ষেপ না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটল।
মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে জানান-ব্রিজটি নানা প্রাকৃতিক কারণে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল এবং ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ ছিল।
অধিক ধারণ ক্ষমতার ট্রাক চলাচলের কারণে ব্রিজটি ভেঙে যায়।
সেখানে নতুন ব্রিজ স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ে নতুন ব্রিজের কাজ শুরু করা হবে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited