চট্টগ্রাম   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দুর্যোগ মােকাবেলায় মহেশখালীতে সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে ৫ টি প্রকল্পের উদ্বোধন!

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:২০ পিএম, ২০২১-০৫-২৩

দুর্যোগ মােকাবেলায় মহেশখালীতে সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে ৫ টি প্রকল্পের উদ্বোধন!

গাজী মোহাম্মদ আবু তাহেরঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী 
শেখ হাসিনা বলেছেন-

বাংলাদেশ দুর্যোগ মােকাবিলার সক্ষমতা বিশ্বে সমাদৃত।বিশ্বে কিভাবে দুর্যোগ মােকাবিলা করতে পারি সে কাজ আমরা করে যাচ্ছি বাংলাদেশকে বিশ্ব দুর্যোগ মােকাবিলার অন্যতম দেশ হিসেবে সবাই দেখে।

আজ রবিবার ২৩শে মে ত্রাণ মন্ত্রণালয়ের ২২৫ স্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয়  প্রধানমন্ত্রী এ কথা বলেন ।

এসময় তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সারা দেশের মতাে দ্বীপ উপজেলার মহেশখালীর ৫ টি প্রকল্পের সাথে।

মহেশখালী উপজেলায় দূর্যোগ মােকাবেলায়,মহেশখালী পৌরসভার ০৯ নং ওয়ার্ডের চরপাড়ায় মুজিব কিল্লা নির্মাণ প্রকল্প ২ কোটি ৩৪ লাখ ৫৬ হাজার টাকা, কুতুবজোম ইউনিয়নের বড়দিয়া মুজিব কিল্লা নির্মাণ প্রকল্প ২ কোটি ১০ লাখ ১৪ হাজার টাকা,কালামারছড়া ইউনিয়নে কালারমারছড়া উচ্চ বিদ্যালয় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রকল্প ২ কোটি ২৮ লাখ ৯৯ হাজার টাকা,ছোট মহেশখালী ইউনিয়নে আহমদিয়া তৈয়াবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রকল্প ১ কোটি ৯২ লাখ ১৪ হাজার টাকা,কুতুবজোম ইউনিয়নে,কুতুবজোম অফসাের হাইস্কুল বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রকল্প ১ কোটি ৯০ লাখ টাকাসহ মােট সাড়ে ১০ কোটি টাকার এই ৫ টি প্রকল্পের মধ্যে কালারমারছড়া উচ্চ বিদ্যালয়,কুতুবজোম অফসাের হাইস্কুল ও ছােট মহেশখালীর আহমদিয়া তৈয়াবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রকল্প গুলি শুভ উদ্বোধন করা হয়েছে ।

অপর দিকে দুটি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । 

স্থানীয় এলাকাবাসীরা জানান দূর্যোগ কালিন সময়ে এই প্রকল্পে সমুহের যথাযথ ব্যবহার হলে মানুষ আর কষ্ট পাবেনা ডিজিটাল আইল্যান্ড  মহেশখালীতে। 

দুর্যোগ মন্ত্রণালয়ের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এসব প্রকল্প সমুহ শুভ উদ্বোধন করেন মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরাে বলেন-প্রতি জেলায় ত্রাণ গুদামের ব্যবস্থা করা হয়েছে,প্রতিটি উপজেলায় ফায়াস সার্ভিস স্টেশন নির্মানের ব্যবস্থা করা হচ্ছে । 

স্যাটেলাইটের মাধ্যমে দুর্যোগ পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা আমরা করবাে ,সেই চিন্তা ও করা হচ্ছে । 

তিনি বলেন-চলমান করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে প্রত্যেকেই স্বাস্থবিধি মেনে চলবেন।

জানি সবার কষ্ট হচ্ছে তারপরেও সবার নিরাপদের কথা চিন্তা করে ব্যবস্থা নেওয়া হয়েছে । 

মহেশখালীর এ-প্রান্তে ভাচুয়ালি অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরিফ,ছােট মহেশখালীর ইউপি চেয়ারম্যান জিহাদ বীন আলী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।

রিটেলেড নিউজ

মহেশখালীর আদিনাথ জেটিতে মিশুক গাড়ির ধাক্কায় শিশু পর্যটকের মৃত্যু, আহত ১

মহেশখালীর আদিনাথ জেটিতে মিশুক গাড়ির ধাক্কায় শিশু পর্যটকের মৃত্যু, আহত ১

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শি...বিস্তারিত


লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

লামায় স্কুল থেকে রেজিষ্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ তিন কিশোরী, ৪ দিনেও মেলেনি খোঁজ 

আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত


সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত


কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

কক্সবাজার-টেকনাফ সড়কে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২

আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত


কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

কক্সবাজারে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসের পর্যটন কার্নিভাল

আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত


চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৩ সন্ত্রাসী 

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর