শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ১০:৪৫ এএম, ২০২২-০৩-২৯
বর্ষা মৌসুম চলে আসায় আগামী ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটের পর্যটকবাহী জাহাজ চলাচল।
সোমবার (২৮ মার্চ) জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কুয়াব) এর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এতে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে।
স্কুয়াবের সভাপতি তোফায়েল আহমেদ জানান, মূলত পর্যটন মৌসুমে প্রশাসনের অনুমতি সাপেক্ষে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজগুলো চলাচল করা হয়। এ বছর ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। কিন্তু ২ এপ্রিল পর্যন্ত কিছু সংখ্যক পর্যটক রাত্রিযাপন করার কারণে ২ এপ্রিল পর্যন্ত খোলা রাখা হয়েছে।
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী পর্যটন মৌসুমে আবার জাহাজ চলাচল শুরু হবে।
তিনি আরও জানান, ২ এপ্রিল সেন্টমার্টিন থেকে ফেরার সময় প্রতিটি জাহাজে করে দ্বীপের সব আবর্জনা টেকনাফে নিয়ে আসা হবে। এসব আবর্জনা টেকনাফে এনে মাটিতে পুঁতে ফেলা হবে। আর প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, ৩০ মার্চ থেকে জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা ছিল। কিন্তু জাহাজে করে দ্বীপের আবর্জনা বোঝাই করে টেকনাফে আনা হবে। এজন্য দুই দিন সময় বাড়ানো হয়েছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited