শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:০৪ পিএম, ২০২২-০৩-২৮
ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এখনো চলছে লড়াই। এর মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসাবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন।
তবে তিনি শর্তজুড়ে দিয়েছেন যে তা গণভোটের মাধ্যমে ঠিক হতে হবে। একই সঙ্গে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এমন মন্তব্য করেন।
এদিকে, ইউক্রেনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার পরবর্তী ধাপ সোমবার( ২৮ মার্চ) থেকে তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অপরদিকে, এখনো কয়েকটি শহরে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়া, এমন অভিযোগ করে আসছে ইউক্রেন সরকার। চেরনিহিভের মেয়র জানান, উত্তর ইউক্রেনের শহরটি রুশ বাহিনী অবরুদ্ধ করে রেখেছে।
রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। এক মাসের বেশি ধরে চলছে দুপক্ষের লড়াই।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited