শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৪৮ এএম, ২০২২-০৩-২৭
বিভিন্ন দেশে নিয়োজিত থাকা দূতাবাসকর্মীদের বিষয়ে ভুয়া সংবাদ পরিবেশন করলে কঠোর শাস্তির আইন প্রণয়ন করেছে রাশিয়া। শুক্রবার (২৫ মার্চ) এমন আইনেই স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আইন অনুযায়ী ভুয়া সংবাদ ছড়ালেই হতে পারে ১৫ বছরের কারাদণ্ড।
রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইউক্রেনে সেনা অভিযান নিয়েই বৈশ্বিকভাবে চাপের মুখে আছেন পুতিন। অভিযানের মাস পেরোলেও এখনও ইউক্রেনকে বাগে আনতে পারেননি তিনি। বিশ্ব গণমাধ্যমেও পুতিনের যুদ্ধংদেহী মনোভাব নিয়ে চলছে সমালোচনা।
তার মধ্যেই গত সপ্তাহে পার্লামেন্টে পাস হওয়া ভুয়া তথ্য সংক্রান্ত বিলটিতে স্বাক্ষর করলেন পুতিন। এই আইনে বলা হয়েছে, বিদেশে কর্মরত রাশিয়ার কোনো সরকারি কর্মকর্তা কিংবা সংস্থার বিরুদ্ধে ভুয়া তথ্য বা খবর ছড়ালে কারাদণ্ড, সঙ্গে অর্থদণ্ডও হতে পারে। আর এই আইনের সর্বোচ্চ সাজা হবে ১৫ বছরের কারাদণ্ড।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited