শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৪৮ পিএম, ২০২২-০৩-২২
‘উগ্রবাদ’-এ মদত দেওয়ার অভিযোগে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন মস্কোর একটি আদালত। সোমবার (২১ মার্চ) রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। রুশ মিডিয়ার অ্যাক্সেস বন্ধ করায় রাশিয়া আগেই ফেসবুক নিষিদ্ধ করেছিল। আর মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনে পাঠানো সৈন্যদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো পোস্টগুলো গ্রহণযোগ্য ঘোষণার পর ইনস্টাগ্রাম ব্লক করে মস্কো।
তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ নেই। তাছাড়া, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উগ্রবাদের অভিযোগও আনা হবে না। আদালতের নির্দেশ অনুসারে, মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্ক জুকারবার্গ বা মেটা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited