চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জিনপিংকে ‘সতর্ক’ করতে গিয়ে উল্টো ধমক খেলেন বাইডেন 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:০১ পিএম, ২০২২-০৩-১৯

জিনপিংকে ‘সতর্ক’ করতে গিয়ে উল্টো ধমক খেলেন বাইডেন 

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সহযোগিতা না করার বিষয়ে সতর্ক করতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে কল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু জিনপিংয়ের কাছ থেকেই উল্টো ধমক খেতে হলো তাকে। চীনের তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায়, তা নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।
শুক্রবার (১৮ মার্চ) দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথোপকথনের পর হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট বাইডেন চীনা প্রেসিডেন্টকে সতর্ক করেছেন, ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে কোনো ধরনের সহযোগিতা করলে চীনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে। তবে দুই পক্ষই চলমান সংকটের কূটনৈতিক সমাধানে গুরুত্ব দিয়েছে।

কিন্তু চীনা গণমাধ্যমের খবর বলছে, জিনপিং উল্টো বাইডেনকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যু ঠিকঠাকভাবে সামলাতে হবে। তা না হলে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি নিশ্চিত। তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ মনে করে চীন। দ্বীপটিকে বলপ্রয়োগ করে হলেও ফের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে চায় বেইজিং। তাইপেইয়ের সঙ্গে ওয়াশিংটনের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাদের সবচেয়ে বড় সমর্থক ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র।

ভিডিও কলে চীনের প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের কিছু লোক তাইওয়ানের স্বাধীনতাপন্থি শক্তিগুলোকে ভুল বার্তা পাঠাচ্ছে। এটি খুবই বিপজ্জনক। তাইওয়ান ইস্যুটি ঠিকভাবে সামলানো না হলে দুই দেশের সম্পর্কের ওপর বিধ্বংসী প্রভাব পড়তে পারে।

তাইওয়ানে পুনর্নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বছর দুয়েক ধরেই সামরিক কার্যক্রমের গতি বাড়িয়েছে চীন। জিনপিং বলেছেন, আমরা আশা করি, যুক্তরাষ্ট্র এই ইস্যুতে যথেষ্ট মনোযোগ দেবে।
অবশ্য হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন জিনপিংকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তাইওয়ান নীতি বদলায়নি। এখনো দ্বীপটিতে বিদ্যমান স্থিতিশীলতায় যেকোনো ধরনের পরিবর্তনের বিরুদ্ধে তারা।

চীনা গণমাধ্যমের খবর অনুসারে, জিনপিং বাইডেনকে আরও বলেছেন, ইউক্রেন যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হওয়া দরকার। রাশিয়া-ইউক্রেন আলোচনায় সবারই সমর্থন জানানো উচিত। বিশেষ করে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে ইউক্রেন সংকটের ‘মূল কারণ’ খুঁজতে রাশিয়ার সঙ্গে কথা বলতে হবে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর