চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা মিৎসোটাকিসের 

ঢাকা অফিস ::    |    ১১:৫২ এএম, ২০২২-০৩-১৯

বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা মিৎসোটাকিসের 

বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। শুক্রবার (১৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথোপকথনে তিনি এ প্রশংসা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের কাছ থেকে ফোন পেয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা বিনিময় করেছেন তারা।গ্রিসের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর পালিত হেলেনিক রিপাবলিকের দ্বিশতবার্ষিকী উপলক্ষে গ্রিক প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রিক প্রধানমন্ত্রী মিৎসোটাকিস বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। কথোপকথনের সময় দুই নেতা অভিমত ব্যক্ত করেন যে, বাংলাদেশ এবং গ্রিসের মধ্যকার সম্পর্ক জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত।

দুই প্রধানমন্ত্রী উভয় দেশের অর্থনীতি ও সমাজে গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্বীকার করেন। একই সঙ্গে ২০২২ সালের ফেব্রুয়ারিতে উভয় পক্ষের মধ্যে অভিবাসন ও আসা-যাওয়ার বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভ্যাকসিন প্রদান করার জন্য ‘টিম ইউরোপ’ কে ধন্যবাদ জানান। এ সময় দুই নেতা নিয়মিত সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

টেলিফোনে আলাপকালে দুই দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন। তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একে অপরের প্রার্থীতাকে সমর্থন করতে সম্মত হন। গ্রিসের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে এথেন্স সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গ্রিক প্রধানমন্ত্রীকে শিগগির বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর