শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:২২ পিএম, ২০২২-০৩-১৫
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে মূল সিরিজের খেলা শুরুর আগে মুমিনুল হকের নেতৃত্বাধীন টেস্ট দলের অনুশীলন চলছে কেপটাউনে, গ্যারি কারস্টেনের একাডেমিতে। আর তামিম ইকবালের ওয়ানডে দল অনুশীলন করছে জোহান্সবার্গের ওয়ান্ডারার্সে।
টাইগারদের ওয়ানডে দলের এই অনুশীলনে যুক্ত হচ্ছেন আরেক দক্ষিণ আফ্রিকান আলবি মরকেল। খণ্ডকালীন চুক্তিতে আজ (মঙ্গলবার) থেকে তিনি পাওয়ার হিটিং কোচ হিসেবে কাজ করবেন জাতীয় দলের সঙ্গে।
বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দুপুরে জাগো নিউজকে এ তথ্য দিয়ে বলেন, ‘ওয়ানডে সিরিজের আগে আজ থেকে দলের সঙ্গে কাজ করবে আলবি মরকেল। পাঁচদিন তার অধীনে পাওয়ার হিটিং অনুশীলন করবে ক্রিকেটাররা।’
এর বাইরে কেপটাউনে গ্যারি কারস্টেনের একাডেমিতে টেস্ট দলের অনুশীলন চলবে দশ দিন। তবে বিশ্বকাপজয়ী কোচ কারস্টেন সময় দিতে পারবেন তিন দিন। টেস্ট দলের এই অনুশীলন পর্ব তদারকিতে আছেন জাতীয় দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited