চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পিস্তল নিয়ে খেলতে গিয়ে শিশুর ছোড়া গুলিতে প্রাণ গেলো মায়ের

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৫২ পিএম, ২০২২-০৩-১৫

পিস্তল নিয়ে খেলতে গিয়ে শিশুর ছোড়া গুলিতে প্রাণ গেলো মায়ের

যুক্তরাষ্ট্রের শিকাগোতে তিন বছরের একটি শিশুর ছোড়া গুলিতে তার মা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৪ মার্চ) শিকাগো পুলিশ জানিয়েছে ,দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে। 

মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর ডলটনের একটি সুপারমার্কেটের পার্কিং লটে স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে সচেতনতার অভাবে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।

স্থানীয় পুলিশ জানায়, ছোট শিশুটি একটি গাড়ির পেছনের সিটে বসে ছিল, সামনে তার বাবা-মা। বাবার পিস্তল কিভাবে হাতে পেয়েছে সে বিষয়টি কেউ টেরই পায়নি। প্রথমে শিশুটি গাড়ির ভেতরেই পিস্তল নিয়ে খেলছিল। এক পর্যায়ে সে ট্রিগারে চাপ দেয়। এতেই গুলি লাগে শিশুটির মা, ২২ বছর বয়সী দায়েজাহ বেনেটকে।

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, শিশুটির বাবাকে হাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে।

ইভরিটাউন ফর গান সেফটির একটি রিপোর্ট বলছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রের শত শত বাচ্চা অনিরাপদ পিস্তল অনায়াসে পেয়ে যায় বিভিন্ন ভাবে। ঘটে দুর্ঘটনাও। বছরে অন্তত ৩৫০টির মতো এ ধরনের ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে। সংস্থাটি অস্ত্রের ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছে নাগরিকদের।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর