শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৫ পিএম, ২০২১-০৫-১৮
নিজস্ব প্রতিবেদক
প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের দফতরে অন্যায় ভাবে ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতন ও পরে মিথ্যা মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা।
১৮ মে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি শহিদুল করিম শহিদের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর নি:শর্ত মুক্তি দাবি করেন জেলা কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও লাভ বাংলাদেশ নেতৃবৃন্দ।
জেলা নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিক রোজিনার মত একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ধরণের আচরণ মুক্ত সাংবাদিকতা ও সংবাদ-মাধ্যমের স্বাধীনতার জন্য বড় বাধা। যা দেশের গণতন্ত্রকে চরম ভাবে ব্যাহত করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং তাঁর উপর নির্যতনের ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি জানান।
এই ব্যাপারে লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ গণতন্ত্রের মানস কন্যা ও দেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, দৈনিক সকালের কক্সবাজার পত্রিকা সম্পাদক ফরহাদ ইকবাল, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার সাধারণ সম্পাদক ওসমান গনি, তরুণ সাংবাদিক মোহাম্মদ তারেক, লাভ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি সাংবাদিক আরফান উদ্দিন, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম, লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক খাইরুল ওয়ারা, জেলা সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালাম, জেলা সিনিয়র সদস্য মোহাম্মদ শাহজাহান, সাংবাদিক আব্দুল মালেক সিকদার কক্সবাজার শহর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রমজানুল ইসলাম রাকিব, মাস্টার মোহাম্মদ ইউনুস ও জেলা সদস্যবৃন্দ প্রমুখ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited