শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:৩৯ পিএম, ২০২২-০৩-১৪
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৪ মার্চ) ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্পটি দেশটির প্রধান দ্বীপে আঘাত হানে। এতে রাজধানী ম্যানিলার ভবনগুলো কেঁপে ওঠে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতাও।
অগভীর ভূমিকম্পটি লুজন দ্বীপের বাতান প্রদেশের মোরং থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে আঘাত হানে। ভবন কাঁপার শব্দে ম্যানিলার আশপাশের বাসিন্দারা জেগে ওঠে।
জানা গেছে, গভীরের চেয়ে অগভীর ভূমিকম্পে বেশি ক্ষতি হয়। তবে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না।
লুজনের কাছের দ্বীপ অক্সিডেন্টাল মিন্ডোরোর লুবাং শহরের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান অ্যারিস্টটল ক্যালায়াগ বলেন, ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল। এসময় সব কিছু দুলতে থাকে বলেও জানান তিনি। তিনি বলেন, এখানকার মানুষ এ ধরনের ভূমিকম্পে অভ্যস্ত। তাই কেউ আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বের হয়নি।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited