শিরোনাম
আমাদের ডেস্ক : | ১২:৩১ এএম, ২০২১-০৫-১৬
ঈদের দিন ঈদমাঠের টাকা তোলাকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হলে আহত রুবেল গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি যাওয়ার পথে তাকে আটক করে পুলিশ। এসময় তার বাবা ইসমাইল মেম্বারকেও আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অপরপক্ষের আহত সাইফুল ইসলাম সজিবকে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষীপুর গ্রামে ঈদমাঠের টাকা তোলা না তোলার ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেনের সাথে সাইফুল ইসলাম সজিবের বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে ইসমাইল মেম্বার ও সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘটে। পরে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে সাইফুল ইসলামের মাথায় এবং রুবেল হোসেনের নাকে গুরুতর জখমপ্রাপ্ত হয়। সাইফুলের মাথায় চারটি সেলাই ও রুবেলের নাকে তিনটি সেলাই দেওয়া হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ. আব্দুর রাজ্জাক জানান, সাইফুল ইসলামের শ্বশুর বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার পরিপ্রেক্ষিতে ইসমাইল মেম্বার ও তার ছেলে রুবেলকে গ্রেপ্তার করে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited