শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৫০ এএম, ২০২২-০৩-১২
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে থাকতে উদ্যোগী অনেক দেশ। নানা ভাবে তারা তাদের সহমর্মিতা প্রকাশ করছে।চেষ্টা করছে সহযোগিতা পাঠানোর।
এর মধ্যেই জানা গেল জার্মানির একটি বেকারির কথা। ‘হাক’ নামের একটি ওই বেকারিতে ইউক্রেনের জাতীয় পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে একটি বিশেষ ‘পিস ডোনাট। ’
যুদ্ধের আবহে শান্তির বার্তা ছড়ানো নীল-হলুদ রঙের ফ্রস্টিং দেওয়া ডোনাটটির মূল্য ধার্য হয়েছে ১ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৪ টাকা।
জানা গেছে, একদিনেই বেকারিটির ১০টি শাখা থেকে প্রায় ৬০০ পিস ডোনাট বিক্রি হয়েছে। আর এই ডোনাট বিক্রির টাকা ফ্র্যাঙ্কফুর্টে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় শিশুদের অনুদান হিসেবে তুলে দেওয়া হবে।
বেকারির মালিক তানজা হাক বলেন, এই সংকটে দ্রুত কিছু করতে হবে বলে ভাবছিলাম। পরে এই ডোনাট তৈরি করার কথা মাথায় আসে।
গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। শনিবার (১২ মার্চ) ১৭তম দিনে গড়িয়েছে এই অভিযান।
বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়ে রুশ বাহিনী। এছাড়া যুদ্ধের দামামায় হতাহতের সংখ্যা নিয়মিত বেড়েই চলেছে। ইতোমধ্যে লাখ লাখ নারী, শিশু ও পুরুষ দেশ ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited