শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:২১ পিএম, ২০২২-০৩-১০
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য তুরস্কের আন্তালায়া শহরে পৌঁছেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভোসোগলুর আহ্বানে বৃহস্পতিবার শান্তি আলোচনায় অংশ নিচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। এর আগে বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভকেও তুরস্কে প্রবেশ করতে দেখা যায়। দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়া অভিযান শুরু করার পর এই প্রথম তিন পক্ষের কূটনীতিকদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।
এদিকে ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে একটি শিশু হাসপাতালে রাশিয়ার সেনাবাহিনী বোমা হামলায় চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। শহরটির পৌর কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে এ দাবি করেছে। এক বিবৃতিতে মারিউপোল কাউন্সিলের কর্মকর্তারা অভিযোগ করেন, রুশ বাহিনী শিশু হাসপাতালের ওপর কয়েকটি বোমা ফেলেছে। এতে ওই হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলেন, হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। তবে আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে।
এদিকে হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ঘটনার ভিডিও ফুটেজসহ তিনি এক টুইট বার্তায় বলেন, নৃশংসতা-ধ্বংসাবশেষের নিচে শিশুরা চাপা পড়েছে। তিনি অবিলম্বে ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন কার্যকরে আহ্বান জানান।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited