শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ১০:৩৬ এএম, ২০২২-০৩-১০
মিয়ানমারে আটক বাংলাদেশি ৬ জেলেকে ফেরত আনল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিজিবি’র তৎপরতায় আটকের দীর্ঘ ৩৭ দিন পর তাদেরকে হস্তান্তর করে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি। বুধবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় টেকনাফস্থ ২ বিজিবি’র কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি জানিয়েছেন অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
ফেরত আনা বাংলাদেশি ৬ জেলে হলেন: টেকনাফ বাহারছড়ার নোয়াখালী পাড়ার আব্দু ছোবাহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, মিঠাপানির ছড়ার হোছন আলীর ছেলে মুহাম্মদ তৈয়ুব, মোহাম্মদ ছফরের ছেলে আব্দুর রশিদ ও আবু তালেবের ছেলে মোহাম্মদ মামুন।
টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশি ৬জন জেলে ইঞ্জিন চালিত নৌকাযোগে সমুদ্রে মাছ ধরতে গেলে ইঞ্জিন নষ্ট হয়ে তারা মিয়ানমারের সমুদ্র উপকূলে চলে যায়। পরবর্তীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) তাদের আটক করে জেলে বন্দি রাখে।
“আটকের বিষয়টি ৬ জেলের পরিবার লিখিতভাবে বিজিবিকে জানালে আমরা বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে তৎপরতা শুরু করি। পরবর্তীতে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর মাধ্যমেও চেষ্টা অব্যাহত থাকে। তারপরই বিজিপি আমাদের জানায় যে তারা ৬ জেলেকে হস্তান্তর করবেন। সব প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে নাফনদী পয়েন্ট দিয়ে তারা ৬ জেলেকে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদেরকে টেকনাফে ফেরত আনা হয়।”এদের মধ্যে ফেরত আনা কেফায়েত উল্লাহ নামে এক জেলের করোনা পজেটিভ এসেছে। পাঁচ জেলে থেকে তাকে আলাদাভাবে রাখা হয়েছে। পুলিশ করোনা পজেটিভ রোগীর বিষয়ে আইসোলেশন নিশ্চিত করবেন।
লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ফেরত ৬ জেলেকে থানায় হস্তান্তর করা হবে। সকল প্রকার আইনী প্রক্রিয়া শেষে পুলিশ তাদেরকে স্ব-স্ব পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হবে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited