শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৩৭ পিএম, ২০২২-০৩-০৭
ফিলিস্তিনে নিযুক্ত ভারতীয় দূত মুকুল আর্যকে তার অফিসের ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে ভারত সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেউই বিস্তারিত জানায়নি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত রোববার (৬ মার্চ) ফিলিস্তিনের অফিস প্রাঙ্গণ থেকে মুকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক টুইটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, রামাল্লায় ভারতীয় দূতের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত উজ্জ্বল ও মেধাবী কর্মকর্তা ছিলেন, সামনে তার অনেক কিছুই করার ছিল।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, মুকুল আর্যের মরদেহ ভারতে পাঠানোর বিষয়ে তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ (মুকুল আর্যের) মৃত্যুর বিষয়ে আরও তথ্য জানতে ফিলিস্তিনের স্বাস্থ্য ও ফরেনসিক মেডিসিন মন্ত্রণালয়সহ সব ধরনের নিরাপত্তা, পুলিশ ও সরকারি কর্তৃপক্ষকে অবিলম্বে রামাল্লায় ভারতীয় দূতের বাসভবনে যেতে নির্দেশ দিয়েছেন।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited