শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:৪৯ পিএম, ২০২২-০৩-০৬
এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওই কিশোর দুই ইসরায়েলি কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পূর্ব জেরুজালেমে এই ঘটনা ঘটেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টার দিকে বাব হাটা শহরে আল আকসা মসজিদের একটি প্রবেশদ্বারে ওই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে পৌঁছানোর পর এক মেডিক্যাল কর্মকর্তা ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে এ বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তাদের পক্ষ থেকে মন্তব্য করা হয়নি।
ওই ঘটনার পর আল আকসা মসজিদের সব প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত ওই কিশোর পূর্ব জেরুজালেমের আল তুর এলাকার বাসিন্দা। ওই কিশোর নিহত হওয়ার পর সেখানে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেফতার করা হয়। ১৯৬৭ সালে জেরুজালেমের পূর্বাংশ দখল করে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বেশিরভাগ দেশই ইসরায়েলের এই দখলদারিত্ব মেনে নেয়নি। এর আগে গত ১ মার্চ পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited