শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০২:৫৪ পিএম, ২০২২-০৩-০৬
বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তবর্তী পাইন্দু ইউনিয়নের কানাপাড়ায় দু’পক্ষের গুলি বিনিময়ে চারজনের মৃত্যু হয়েছে।
মরদেহগুলো উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় কানাপাড়ায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। রোববার সকালে পাশের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ঘেরাওমুখ পাড়ার সাংগু নদীর চরে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে বিষয়টি নিশ্চিত করলে সকালে নদীপথে নৌকায় করে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
তবে কোন কোন গ্রুপের মধ্যে এ গুলি বিনিময় হয়েছে, বা এতে কোন গ্রুপের লোক মারা গেছেন, তাদের নাম-পরিচয় কী, তা জানাতে পারেনি পুলিশ।
এদিকে রোববার সকালে বান্দরবানের সাম্প্রতিক বিষয় নিয়ে পুলিশ সুপার জেরিন আখতার সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, চারজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। কারা কাদের মেরেছেন, সেটি পুলিশের টিম ফিরলে জানা যাবে।
এর আগে শনিবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় শসস্ত্র সন্ত্রাসীরা জেএসএসের সাবেক সদস্য উনু মং মার্মাকে (৪৫) গুলি করে হত্যা করে। আর যাওয়ায় সময় তারা মরদেহটিও নিয়ে চলে যায়।
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এক দিনের বিশেষ সফরে আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : খাগড়াছড়ি জেলা পশু হাসপাতালে প্রত্যাশিত সেবা মিলছে না। চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত গুর...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের লামায় মেয়েকে ধর্ষণ দায়ে চোবাহান জোমাদার (৩৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সমতলের চেয়ে তিন পার্বত্য জেলার জনগোষ্ঠী জীবনমানের দিক থেকে এখনও অনেক পিছিয়ে। জাতীয় পর্যায়ে দারিদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited