শিরোনাম
ঢাকা অফিস :: | ১০:৩৮ এএম, ২০২২-০৩-০৬
করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে রোববার (৬ মার্চ) থেকে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ চলবে।
এ কারণে মামলার শুনানিকালে বিচারক ও আইনজীবীদের পরিধেয় পোষাকেও পরিবর্তন এসেছে। রোববার থেকে বিচারপতি ও আইনজীবীদের গাউন পরতে হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মহামারি করোনার সংক্রমণের সময় ভার্চ্যুয়াল ও ক্ষেত্র বিশেষে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলে আসছিল। এর মধ্যে গত বছরের ২৯ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন জারি করে একটি বিজ্ঞপ্তি।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, ০১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। এরপর গত ০১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়। এর মধ্যে করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৯ জানুয়ারি থেকে ফের ভার্চ্যুয়ালি বিচার কাজ শুরু করেছিলেন সুপ্রিম কোর্ট।
পরদিন ২০ জানুয়ারি প্রধান বিচারপতির আদেশে একটি বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে গাউন পরিধানের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়।
কিন্তু করোনার সংক্রমণ নিম্নমুখী হওয়ার প্রেক্ষাপটে ভার্চ্যুয়ালি বিচার কাজ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্ট। আগামীকাল ৬ মার্চ থেকে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চলবে বলে গত ০৩ মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। একইদিন গাউন পরা নিয়ে আরেকটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও জাজেস কোট এবং গাউন পরিধান করবেন। আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও কালো কোট/শেরওয়ানি এবং গাউন পরিধান করবেন।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited