শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:৪৬ পিএম, ২০২২-০৩-০৫
হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। থাইল্যান্ডের কোহ সামুইয়ে তার ভিলায় নিস্তেজ অবস্থায় পাওয়া যায়।
চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। ওয়ার্নের অকাল মৃত্যুতে শোকে বিহ্বল ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটেও নেমে এসেছে শোকের ছায়া। ওয়ার্নের একসময়ের তুমুল প্রতিদ্বন্দ্বী শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা সামাজিক যোগযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন।
ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন লেখেন, 'শোকাহত, হতবাক ও পীড়িত। তোমাকে মিস করব ওয়ার্নি। খেলার মাঠে ও বাইরে কখনই নির্জীব মুহূর্ত ছিল না। আমাদের মাঠের ভেতরের দ্বৈরথ ও মাঠের বাইরের ঠাট্টাকে সব সময় খুঁজব। ভারতের কাছে তোমার সব সময় একটা বিশেষ জায়গা ছিল। ভারতীয়দের জন্যও তোমার একটা বিশেষ জায়গা ছিল। এত কম বয়েসে চলে গেলে!' এদিকে ক্যারাবিয়ান কিংবদন্তি লারা বন্ধুর মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছেন। তিনি লেখেন, ‘হৃদয়টা ভেঙে গেছে। আমি বাকরুদ্ধ। আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিকে কীভাবে ব্যাখ্যা করব। আমার বন্ধু চলে গেছে। আমরা আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ একজন খেলোয়াড়কে হারালাম। তার পরিবারকে আমার সমাবেদনা জানাই। শান্তিতে ঘুমাও ওয়ার্নি, তোমাকে খুব মিস করব। ' শ্রীলঙ্কার সাবেক উইকেট কিপার কুমার সাঙ্গাকারা লেখন, ‘বন্ধু ও লিজেন্ডে শেন ওয়ার্নের খবর শুনে আমি হতবাক। আমি বিশ্বাস করতে পারছি না।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited