শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:২৯ এএম, ২০২২-০৩-০১
রবিবারও রাষ্ট্রপুঞ্জের জরুরি ভিত্তিতে ডাকা বিশেষ বৈঠকে যুদ্ধবিরোধী যে সঙ্কল্প প্রস্তাব দেওয়া হল, সেখানে নিজেদের বিরত রাখল ভারত। কারণ কী?
ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ বন্ধ এবং সেনা প্রত্যাহারের কথা বলেছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। কিন্তু গত শুক্রবারের পর রবিবারও রাষ্ট্রপুঞ্জের জরুরি ভিত্তিতে ডাকা বিশেষ বৈঠকে যুদ্ধবিরোধী যে সঙ্কল্প প্রস্তাব দেওয়া হল, সেখানে নিজেদের বিরত রাখল ভারত। বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের আলোচনাকে ভারত স্বাগত জানালেও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইউক্রেনের উপর সামরিক হামলার বিরোধী প্রস্তাবে অংশ নিল না নয়াদিল্লি। কেন? রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান ঠিক কী?
এখনও পর্যন্ত রাশিয়ার ইউক্রেন আক্রমণের সরাসরি কোনও নিন্দায় যায়নি ভারত। আবার ইউক্রেনেরও পাশে থেকেছে। ভারতের এই সাবধানী কূটনৈতিক অবস্থানের কারণ কী?
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ভারত পড়েছে আতান্তরে। এক দিকে রয়েছে পুরনো বন্ধু রাশিয়া। অন্য দিকে পশ্চিমের ‘নতুন বন্ধুরা’। এক পক্ষের হয়ে অবস্থান নিয়ে অন্য পক্ষকে চটাতে চাইছে না ভারত। তাই যুদ্ধ নয়, আলোচনার মধ্যে সমাধানের কথা বললেও রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আমেরিকার খসড়া প্রস্তাবে ভোটদান থেকে নিজেদের বিরত রাখে ভারত।
অস্ত্র থেকে ক্ষেপণাস্ত্র বা ডুবোজাহাজ, রাশিয়াই ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। তাই পুতিন সরকারকে চটিয়ে কোনও মন্তব্য করেনি ভারত। রাশিয়ার তৈরি ৩০টি ২৭২ এসইউ ফাইটার জেট ব্যবহার করে ভারত। রাশিয়ায় তৈরি আটটি উন্নতি প্রযুক্তির ডুবোজাহাজ, এক হাজার ৩০০-র বেশি টি-৯০ ট্যাঙ্ক আছে ভারতের কাছে। শুধু তাই নয়, আমেরিকার কূটনৈতিক চাপ সত্ত্বেও রাশিয়ার তৈরি উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্ররোধী অস্ত্র কেনার ব্যাপারে ভারত দৃঢ় প্রতিজ্ঞ। এর জন্য রাশিয়ার সঙ্গে প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকার চুক্তি সেরে ফেলেছে ভারত।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited