চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চন্দ্রনাথ ও আদিনাথ তীর্থে শিব চতুর্দশী মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪১ পিএম, ২০২২-০২-২৮

চন্দ্রনাথ ও আদিনাথ তীর্থে শিব চতুর্দশী মেলা শুরু

সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম ও মহেশখালীর আদিনাথ মন্দিরে  সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে শিব চতুর্দশী উৎসব।  
এ বছর চতুর্দশী তিথি ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে ১ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১টা ৭ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত থাকবে।
এরপর অমাবস্যা শুরু হবে।
সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে এবারের মেলায় করোনার বিধিনিষেধ না থাকায় প্রায় ১০ লাখ তীর্থযাত্রীর সমাগম হবে বলে ধারণা করছেন আয়োজকরা। তবে এবারও থাকছে না বৈদিক সম্মেলনসহ বিশেষ কোনও আয়োজন। দেশের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা আসতে শুরু করেছেন। মেলা এবং তীর্থযাত্রীদের সার্বিক নিরাপত্তায় সীতাকুণ্ডের প্রশাসন, মেলা কমিটি এবং স্রাইন কমিটি ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।  

মেলা ঘিরে পুলিশ, র‌্যাব, ফায়ার ডিফেন্স, আনসার বাহিনীসহ বিপুল সংখ্যক সেচ্ছাসেবক তৎপর রয়েছেন। এছাড়াও সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ, অদ্বৈত-অচ্যুত মিশন-বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সনাতন বিদ্যার্থী সংসদ, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদসহ বিভিন্ন সনাতনী সংগঠনের উদ্যোগে সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সীতাকুণ্ড মেলা কমিটির নির্বাহী সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন জানান, তিনদিনব্যাপী মেলায় তীর্থযাত্রীদের আগমনের সুবিধার্থে তূর্ণা নিশিতা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতীসহ অন্যান্য আন্তনগর ট্রেনসমূহের যাত্রার ক্ষেত্রে সীতাকুণ্ডে ৩ মিনিট যাত্রা বিরতির ব্যবস্থা করা হয়েছে।  

মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন ও সীতাকুণ্ড পৌরসভা তীর্থযাত্রীদের সুবিধার্থে আলোকসজ্জা, পানীয় জল সরবরাহ, চিকিৎসা ব্যবস্থা ও পরিস্কার পরিছন্নতার ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠনসমূহ তীর্থযাত্রীদের ফ্রি চিকিৎসা ও পানীয় জল খাওয়ার ব্যবস্থা করছে। জরুরি সেবা দেয়ার জন্য মেডিক্যাল বোর্ডসহ ফায়ার সার্ভিস বিভাগ নিয়োজিত আছে। সীতাকুণ্ড মেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন সুবিধাজনক স্থানে পানীয় জলসহ ৩০টি স্থায়ী-অস্থায়ী টয়লেট বসানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের বাড়বানল কুণ্ড, চন্দ্রনাথে ওঠার সড়কপথ, মন্দির সড়কপথসহ বিভিন্ন স্থানে ৪৫০জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় নতুন সংযোজন হিসেবে বসানো হয়েছে পাঁচটি ওয়াচ টাওয়ার। এদিকে কক্সবাজারের মহেশখালীতে মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দিরে তিনদিনব্যাপী শিব চতুর্দশী উপলক্ষে শিব দর্শন ও মেলা শুরু হয়েছে। আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তিলাল নন্দী ও সাধারণ সম্পাদক প্রণব কুমার দে জানান, পূজা উপলক্ষে পাহাড়ের পাদদেশে ১০ দিনের জন্য বসেছে গ্রামীণ লোকজ মেলা।  

প্রায় দুইশ বছরেরও আগে থেকে আদিনাথ মেলা উপলক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকা থেকে আদিনাথ মন্দিরে আসেন সনাতন ধর্মাবলম্বী ও পর্যটকরা।
আদিনাথ মেলা সুপারভাইজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে উপজেলা প্রশাসন ও মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইয়ের সমন্বয়ে প্রশাসনিকভাবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা ও মেলার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে পুলিশের টহল টিম। নৌ-যান ও সড়কপথে তীর্থযাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটতে পারে এ মেলায়।

রিটেলেড নিউজ

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত


ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত


আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত


টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর