শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:২৮ পিএম, ২০২২-০২-২৭
সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এবার দীর্ঘ ২৪ বছর পর ফের দেশটিতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
রোববার ভোরে একটি বিশেষ বিমানে ইসলামাবাদে পৌঁছেছে অজি দল। এরপর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে হোটেলে পৌঁছে তারা।
পাকিস্তান পৌঁছে একদিন আইসোলেশনে থাকবে অস্ট্রেলিয়া দল। এরপর সোমবার থেকেই নেমে যাবে অনুশীলনে। পাকিস্তানের মাটিতে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলবে অস্ট্রেলিয়া।
এবারের সফরে তারা পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে। ৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ১২ মার্চ থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট এবং লাহোরে তৃতীয় টেস্ট শুরু হবে ২১ মার্চ। সবগুলোই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৯ মার্চ, ৩১ মার্চ এবং ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল। রঙ্গিন পোশাকের চারটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited