শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৫০ পিএম, ২০২২-০২-২৩
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নবনির্বাচিত কমিটির সদস্যরা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় সিইউজে কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির নেতারা। এসময় উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, যুগ্ম সম্পাদক সবুর শুভ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, আপনাদের মধ্য থেকেই একদিন দেশসেরা সাংবাদিক গড়ে উঠবে। এখান থেকেই কেউ হয়তো বাংলাদেশে সাংবাদিকদের নেতৃত্ব দেবে। আমরাও এটাই চাই। তাই পড়ালেখার পাশাপাশি নিজের কাজটি ভালোভাবে করুন এবং নিজেকে যোগ্য করে তুলুন। সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা কতটা চ্যালেঞ্জিং, সেটা কম-বেশি আমরা সবাই জানি। আপনারা সেই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করছেন। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে একজন ভালো সাংবাদিক হিসেবে গড়ে ওঠা সম্ভব। সবসময় শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করবেন। আপনাদের লেখাতে যেন শিক্ষার্থীদের কথাগুলো উঠে আসে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ডেপুটি এডিটর তপন চক্রবর্তী বলেন, ২০১৮ সালে আজকের এই দিনে (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সে সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন তাৎক্ষণিক মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিক ইউনিয়ন আপনাদের পাশেই আছে। আপনাদের যেকোনও প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিক ইউনিয়নকে পাশে পাবেন। শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সহ-সভাপতি আহমাদ সালমান সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব এ রহমান, দফতর ও প্রচার-প্রকাশনা সম্পাদক ইমাম ইমু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আজহার, চবিসাসের সাবেক সাধারণ সম্পাদক তাসনীম হাসান ও সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।
আমাদের ডেস্ক : : এক দিনের বিশেষ সফরে আগামী রোববার (৯ আগস্ট) কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও আকাশচুম্বী হয়েছে স্বর্ণের দাম। এক লাফ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বাংলাদেশ আজ তার ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে জনমানুষ, দেশ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি নত...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্য্যরে ৯৮তম জন্মদিন আজ বৃহস্পতিবার। প্রগতিশীল এ তরুণ বিপ্লবী কব...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এখনও তীব্র গরম শুরু না হলেও দিনের আবহাওয়া ক্রমাগত বাড়ছে। গরম যত আসতে থাকবে দেখা দেবে নানা শারীরিক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited