শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৫:৪৪ পিএম, ২০২২-০২-২২
চমকে দিলেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ। বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন তিনি। এয়ারথিংস মাস্টার্স নামের একটি অনলাইন দাবার প্রতিযোগিতায় এই অঘটন ঘটিয়েছেন প্রজ্ঞানন্দ। কালো রংয়ের ঘুঁটি নিয়ে খেলছিলেন প্রজ্ঞানন্দ। ৩৯তম চালেই তিনি হারিয়ে দেন কার্লসেনকে। তার আগে টানা তিনটি ম্যাচে জিতেছিলেন কার্লসেন। কিন্তু ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টারের কাছে থমকে গেলো তার দৌড়। আট রাউন্ডের শেষে আট পয়েন্ট নিয়ে যুগ্মভাবে ১২ নম্বর স্থানে রয়েছেন তিনি।
প্রতিযোগিতায় এমনিতেই মোটামুটি খেলছেন প্রজ্ঞানন্দ। তার আগে লেভন অ্যারোনিয়ানের বিরুদ্ধে জিতেছিলেন তিনি। দু’টি ড্র ও চারটি ম্যাচ হেরেছেন তিনি। অনীশ গিরি ও কুয়াং লিয়েম লের বিরুদ্ধে ড্র করেছেন। হেরেছেন এরিক হানসেন, ডিং লিরেন, জান-ক্রিস্টোফ ডুডা ও শাখরিয়ার মামেদিয়ারভের কাছে। কিছু দিন আগে অল্পের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে কার্লসেনের কাছে হারা ইয়ান নেপোমনিয়াচি শীর্ষ স্থানে রয়েছেন। তার পয়েন্ট ১৯। চেন্নাইয়ের এই কিশোর শুরু থেকেই নজর কাড়ে। ২০১৬ সালে মাত্র ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার হয়। মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়ে চমকে দিয়েছিল প্রজ্ঞনা নান্ধা। চার বছর বাদে ফের চমক দিল সে। তৃতীয় ভারতীয় হিসাবে কার্লসেনকে হারানোর কৃতিত্ব অর্জন করল প্রজ্ঞনা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited