চট্টগ্রাম   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:০৫ পিএম, ২০২২-০২-২২

পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ পুতিনের

উত্তেজনার ভেতরেই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুগানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর ওই দুই অঞ্চলে রুশ সেনা পাঠানোর নির্দেশে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দুটি সরকারি ডিক্রিতে সোমবার (২১ ফেব্রুয়ারি) পুতিন ওই দুই অঞ্চলে 'শান্তি বজায়' রাখার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন।এর আগে স্থানীয় সময় সোমবার রাতে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাকামী অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতার স্বীকৃতি দেন তিনি।পাশ্চাত্যের দেশগুলোর সতর্কতা অগ্রাহ্য করেই এমন সিদ্ধান্ত নেয় মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির টিভি চ্যানেলে এক দীর্ঘ ভাষণে বলেন, ‘আমি বিশ্বাস করি, অবিলম্বে দোনেৎস্ক ও লুগানস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের প্রয়োজন। ’

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, পুতিন আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন অঞ্চলে স্বীকৃতি ও রাশিয়ান বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ার পরে বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কের মধ্য দিয়ে ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যান চলাচল করছে। রুশ-সমর্থিত ইউক্রেনীয় বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক এলাকায় যুদ্ধ করছে। যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও সেখানে নিয়মিত সহিংসতার ঘটনা ঘটছে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের কারণে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। সীমান্তে চলমান যুদ্ধংদেহী পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেনীয় বিদ্রোহীদের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া পরিস্থিতি আরও বিরূপ হয়ে উঠবে।

অঞ্চল দুটির স্বাধীনতার স্বীকৃতি দেবার আগে জাতির উদ্দেশে ভাষণে ইউক্রেন সংকট প্রসঙ্গে কথা বলেন পুতিন। তিনি বলেন, ইউক্রেন লেনিনের সৃষ্টি।সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতার নিন্দা করে তিনি আরও বলেন, ‘লেনিন ইউক্রেনের প্রণেতা ও স্থপতি। তিনি রাশিয়াকে অসুবিধাজনক অবস্থায় ফেলেছিলেন। ’ইউক্রেনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পুতিন বলেন, ‘তাহলে আপনারা কমিউনিজমের চিহ্ন রাখতে চান না? বেশ, আমাদের অসুবিধা নাই। তবে মাঝপথে থামবেন না। আমরা দেখাবো কমিউনিজমের চিহ্ন দূর করা কাকে বলে। ’

এর আগে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাকামী উভয় অঞ্চলের নেতারা রাশিয়াকে তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। পশ্চিমা শক্তিগুলোর আশঙ্কা, তাদের স্বাধীনতার ঘোষণার মতো পদক্ষেপকে রাশিয়া প্রতিবেশী দেশটিকে আক্রমণের অজুহাত হিসাবে ব্যবহার করতে পারে।
 

রিটেলেড নিউজ

কলকাতায় আলিয়ার তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এফআইআর নিতে পুলিশের অনীহা

কলকাতায় আলিয়ার তিন মুসলিম শিক্ষার্থীর ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, এফআইআর নিতে পুলিশের অনীহা

অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত


ভারতে থানার সামনে দাড়ি-টুপিওয়ালা মুসলিম ব্যক্তিকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা

ভারতে থানার সামনে দাড়ি-টুপিওয়ালা মুসলিম ব্যক্তিকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা

অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত


নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অভিনেতা-রাজনীতিকসহ আটক শতাধিক

নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অভিনেতা-রাজনীতিকসহ আটক শতাধিক

অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত


রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দà§...বিস্তারিত



সর্বশেষ খবর