শিরোনাম
ঢাকা অফিস :: | ১২:১৪ পিএম, ২০২২-০২-২০
আগামীবছর ২০২৩ সাল থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুইদিন কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলামের পাইলটিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এইসব পাঠ্যপুস্তক বিতরণ করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এই পাইলটিং কার্যক্রম বাস্তবায়িত হবে। পরবর্তীতে ধাপে ধাপে আরো শ্রেণিতে তা বাস্তবায়ন করা হবে। এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাইলটিং শুরু হবে। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়ন করা হবে। অন্যদিকে এই পদ্ধতিতে নতুন কারিকুলামে ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ থাকছে না।
শিক্ষাক্রমে যেসব পরিবর্তন ও পরিমার্জন আনা হয়েছে সেগুলোর উপযোগিতা যাচাই এবং তা সংশোধন ও পরিমার্জনের জন্য দেশের ৬২ টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রাইআউট কার্যক্রম পরিচালনা করা হবে। পাহাড়-চর-সমতল-উপকূল এলাকায় বিভিন্ন ধরন বিবেচনায় রেখে এসব প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। পাইলটিংয়ের জন্য ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক,শিক্ষক সহায়িকা ও অনুশীলন বই প্রণয়ন করা হয়। এই পাইলটিং কার্যক্রম চলবে চার মাসের জন্য।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited