চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মানবসম্পদ উন্নয়নে বোয়েসেল-জাপানি কোম্পানির চুক্তি সই

ঢাকা অফিস ::    |    ০৩:২৪ পিএম, ২০২২-০২-১৬

মানবসম্পদ উন্নয়নে বোয়েসেল-জাপানি কোম্পানির চুক্তি সই

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও জাপানি কোম্পানি জেনবি কোঅপারেটিভ, আসিয়ান ফাইন্যান্সিয়াল হোল্ডিংস কোম্পানি লিমিটেডের মধ্যে মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা প্রদান সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) টোকিওর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। 

করোনা পরিস্থিতিতে অনলাইনে টোকিওর বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আসিয়ান ফাইন্যান্সিয়াল হোল্ডিংস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সিইও কসিয়াকি নিসিকাওয়া এবং ঢাকায় বোয়েসেলের পক্ষে কোম্পানি সচিব আব্দুস সোবহান চুক্তিতে সই করেন। এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তার স্বাগত বক্তব্যে বলেন, জনশক্তি চাহিদার প্রেক্ষিতে জাপান বিভিন্ন দেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কারস নিয়োগ করছে। বাংলাদেশও তাদের তালিকাভুক্ত দেশ। ইতোমধ্যে বাংলাদেশ সরকার ৫৩টি কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত জাপানে অধিক হারে দক্ষ কর্মী পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে সবাইকে আহ্বান জানান।

এই চুক্তি সইয়ের মাধ্যমে বোয়েসেলকে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার প্রেরণে জেনবি কোঅপারেটিভ সহায়তা দেবে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন এবং আসিয়ান ফাইন্যান্সিয়াল হোল্ডিংস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সিইও কসিয়াকি নিসিকাওয়া।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ : পুলিশ সদরদপ্তর

অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর